আবারও বাবা হলেন অভিনেতা জিয়াউল হক পলাশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৪:০৬ পিএম
আবারও বাবা হলেন অভিনেতা জিয়াউল হক পলাশ

‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত ছোটপর্দার আলোচিত অভিনেতা জিয়াউল হক পলাশ আবারও বাবা হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পলাশের স্ত্রী নাফিসা রুম্মান মেহনাজ কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। বিষয়টি অভিনেতা নিজেই নিশ্চিত করেছেন।

এদিন দুপুর আড়াইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে পলাশ লেখেন, “আলহামদুলিল্লাহ। কন্যা সন্তানের বাবা হয়েছি। দোয়া করবেন।” তার এ খবরে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভক্ত-অনুরাগীসহ নেটিজেনরা।

এদিকে সংবাদমাধ্যমকে পলাশ জানিয়েছেন, বর্তমানে মা ও নবজাতক দুজনই ভালো আছেন। তারা সপরিবারে হাসপাতালে রয়েছেন। ছেলে ও মেয়েসহ দুই সন্তানের জন্যই সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

এর আগে ২০২৩ সালের ৩০ জুলাই প্রথমবার বাবা হন পলাশ। তখন তিনি একটি পোস্টে জানান, সেদিন সকাল সাড়ে ৯টায় তার পুত্রসন্তানের জন্ম হয়েছে। উল্লেখ্য, ২০২২ সালের আগস্টে পরিবারের সম্মতিতে নাফিসা রুম্মান মেহনাজকে বিয়ে করেন এই অভিনেতা। এবার তাদের পরিবারে যুক্ত হলো কন্যাসন্তান—দ্বিতীয় সন্তানের আগমনে ঘরে আনন্দের বার্তা এসেছে।

Link copied!