১১৩ রানে পিছিয়ে দিন শেষ করল দক্ষিণ আফ্রিকা
দ্বিতীয় ওভারে মার্করামকে হারিয়ে চাপে পড়েছিল প্রোটিয়ারা। সেই চাপ তো সামাল দিয়েছেনই, মার্কাস অ্যাকারম্যান উল্টো চিন্তায় ফেলেছেন বাংলাদেশকেই। দুর্দান্ত এক সেঞ্চুরিতে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার ইনিংস এগিয়ে নিয়েছেন ওপেনার। তার সেঞ্চুরিতেই ৪উইকেটে ২৮৭ রান তুলে বাংলাদেশের বিপক্ষে লড়ছে স্বাগতিকরা। অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন হামজা। দিন শেষে স্বাগতিকরা পিছিয়ে আছে ১১৩