ঢাবির শহীদুল্লাহ হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের প্রাধ্যক্ষ কার্যালয়ে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা–কর্মীদের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। হল সংসদের সহসাধারণ সম্পাদক (এজিএস) ইব্রাহীম খলিলের কক্ষে দুই বহিরাগতের অবস্থানকে ঘিরে ওঠা সমকামিতার অভিযোগের তদন্ত চলাকালে আজ রোববার বিকেলে এ ঘটনা ঘটে।
সংঘর্ষের পর উভয় পক্ষই নিজেদের নেতা–কর্মীদের ওপর প্রতিপক্ষ