জনসংখ্যা সংকটে চীনের নতুন ঢাল স্বয়ংক্রিয় প্রযুক্তির রোবট
জন্মহারের ঐতিহাসিক পতন এবং ক্রমাগত সংকুচিত হতে থাকা কর্মক্ষম জনশক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় চীন এখন রোবট ও অটোমেশনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল হয়ে পড়ছে। দীর্ঘদিনের সস্তা শ্রমনির্ভর অর্থনীতির তকমা ঝেড়ে ফেলে বেইজিং এখন প্রযুক্তিগত স্বনির্ভরতা অর্জন এবং একটি ‘হাই-টেক পাওয়ারহাউস’ হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে।
শি জিনপিং প্রশাসনের নেওয়া বিভিন্ন নীতি যেমন নগদ