নতুন পরিচয়ে হানিয়া আমির
বিনোদন অঙ্গনে পথচলার এক দশক পূর্ণ করলেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। আর এ উপলক্ষ উদ্যাপনে নিজেকে নতুন রূপে হাজির করলেন তিনি। পাঞ্জাবি হিপ-হপ ঘরানার মৌলিক গান ‘পাবলো’ প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পা রাখলেন সংগীতের আঙিনায়।
কণ্ঠ দেওয়ার পাশাপাশি পাবলো গানটির কথা ও সুর করেছেন হানিয়া নিজে, পরিচালনা করেছেন মিউজিক ভিডিওটিও।