রান্নার সময় গরুর মাংস সবুজ, ল্যাবে পাঠানো হচ্ছে নমুনা
খুলনার পাইকগাছায় রান্নার সময় গরুর মাংসের রং সবুজ হয়ে যাওয়ার ঘটনায় নমুনা পরীক্ষাগারে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্তে যুক্ত হয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট (স্যানিটারি ইন্সপেক্টর) ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মণ্ডল বলেন, বৃহস্পতিবার অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায়