সিটি নির্বাচনের আচরণবিধি জারি
ভোটারের এনআইডি ও মোবাইল নম্বর সংগ্রহে নিষেধাজ্ঞা
স্থানীয় সরকার নির্বাচন ঘিরে প্রচারের সময় ভোটারদের এনআইডি ও মোবাইল নম্বর সংগ্রহের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ভোট কেনাবেচা ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে লেনদেন বন্ধ করতে সিটি করপোরেশন নির্বাচন আচরণ বিধিমালায় এ বিধান যুক্ত করা হয়েছে।
নতুন এ বিধিমালা ভঙ্গ করলে জেল-জরিমানের পাশাপাশি সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলের সুযোগ