আরশের জন্মদিনে যা লিখলেন সুনেরাহ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১২:৫২ এএম
আরশের জন্মদিনে যা লিখলেন সুনেরাহ

তারকাদের নিয়ে গুঞ্জনের শেষ নেই। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে, অভিনয়শিল্পী জুটি আরশ খান ও ও সুনেরাহ বিনতে কামাল প্রেম করছেন। তবে এ নিয়ে তাঁদের বক্তব্য ‘শুধুই সহকর্মী হিসেবে বন্ধু, এর বেশি কিছু নয়।’ প্রায়ই এমন গুঞ্জনের মধে৵ আবার একসঙ্গে ছবি দিয়ে আলোচনায় সুনেরাহ্। সেখানে ভক্তদের মন্তব্য ‘বেশ মানিয়েছে তাদের।’ কেউ লিখেছেন, ‘অটুট থাকুক এই ভালোবাসা।’

আজ অভিনয়শিল্পী আরশ খানের জন্মদিন। মূলত জন্মদিন উপলক্ষে একসঙ্গে গাড়ির পেছনের সিটে বসে ফেসবুকে ছবিটি পোস্টটি করছেন সুনেরাহ। তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন, স্বপ্নবাজ। তোমার দিনটি যেন তোমার মতোই বিশেষ হয়। এমন একজন মানুষকে খুঁজে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি, তিনি ভালোবাসতে জানেন, যত্ন নিতে জানেন এবং সবাইকে গুরুত্বপূর্ণ বলে অনুভব করাতে পারেন।’

আরশের মঞ্চ ও টেলিভিশন মিলিয়ে এক যুগের বেশি সময়ের ক্যারিয়ার। এ সময়ে তিনি একাধিক অভিনেত্রীর সঙ্গে জুটি হয়ে কাজ করে প্রশংসিত হয়েছেন। তবে এক বছর ধরে তিনি সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন সুনেরাহর সঙ্গে জুটি বেঁধে। এই জুটি থেকেই তাঁদের মধ্যে ভালো বন্ধুত্ব। সেই বন্ধুর জন্মদিনে সুনেরাহ আরও লিখেছেন, ‘তোমার সব পরিশ্রম ও নিষ্ঠা যেন তোমার প্রতিই বিশ্বস্ত থাকে। রইল ভালোবাসা ও আশীর্বাদ। সামনে আসা বছরটি তোমার জন্য হোক সুন্দর ও সফল।’

এর আগে গত ডিসেম্বরে একসঙ্গে তাঁদের রোমান্টিক একটি ছবি পোস্ট করেন সুনেরাহ। তখনো এই নিয়ে গুঞ্জন শুরু হয়। অভিনেতা ইরফান সাজ্জাদসহ অনেকেই অভিনন্দন জানান।


সেই সময় সুনেরাহ প্রথম আলোকে জানিয়েছিলেন, ‘বেশ কিছুদিন আগে আমরা থাইল্যান্ডে গিয়েছিলাম। সেখানে একসঙ্গে ছয়টি নাটকের শুটিং করেছি। সব নাটকেই সহশিল্পী ছিলেন আরশ খান। শুটিংয়ের ফাঁকে সাধারণত ছবি তোলা হয় না। একটি দৃশ্যধারণের সময় এই ছবি তোলা হয়েছিল। ছবিটা আমার খুব ভালো লেগেছিল, তাই ফেসবুকে পোস্ট করি। এরপর কে কী লিখছেন বা বলছেন, সেসব আমি জানি না। আমি পুরোপুরি শুটিং নিয়েই ব্যস্ত।’গত বছর আরশ ও সুনেরাহ জুটি ‘প্রজাপতি মন’, বিরতির পরে’, ‘তুমি আমি, আমি তুমি’ দিয়ে প্রশংসিত হয়েছেন।

সর্বশেষ তাদের ‘একজন অন্তর্বর্তীকালীন প্রেমিকা’ নাটকে দেখা গেছে। ছোট পর্দা থেকে তাঁদের অভিষেক হয়েছে ওটিটিতে। একসঙ্গে তাঁরা ওটিটি প্ল্যাটফর্ম চরকির আঁতকা সিরিজে অভিনয় করেছেন। তাঁরা এখন নিয়মিত জুটি। পর্দার বাইরে প্রায়ই তাঁদের একসঙ্গে রোমান্টিক ছবিতে দেখা যায়। যে কারণে তাঁদের ঘিরে ভক্তদের গুঞ্জন শুরু হয়।

Link copied!