সরকারি ক্রয় কমিটির অনুমোদন
চীনের হাতে তৃতীয় এলএনজি টার্মিনাল
যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের প্রতিষ্ঠানের আগ্রহ ও বিকল্প প্রস্তাবের মধ্যে শেষ পর্যন্ত কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমে দেশের তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) নির্মাণের অনুমোদন পেয়েছে চীনের প্রতিষ্ঠান। চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের (সিএনইই) প্রস্তাবে সায় দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে প্রকল্পটি বাস্তবায়নে ১৫ বছর মেয়াদে ব্যয় হবে