অবশেষে পাকিস্তানের দিন
পাকিস্তানের অষ্টম ব্যাটসম্যান হিসেবে মোহাম্মদ ইমরান যখন আউট হন, তখনও ইংল্যান্ডের চেয়ে দুই রানে পিছিয়ে পাকিস্তান।
দুই উইকেট, দুই টেল এন্ডার... ইনিংস ব্যবধানে জয় তখন পর্যন্ত ইংল্যান্ডের হাতের নাগালে। আর ওই দুই রান যদি কোনোভাবে শোধ হয়েও যায়, কত দূর–ই–বা এগোতে পারবে পাকিস্তান?
ইমরানের আউটের ঘটনাটি পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৭৫তম ওভারের ঘটনা।