অবৈধ ভিওআইপিতে জড়িত থাকায় গ্রামীণফোনকে আর্থিক জরিমানা
মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে আবারও অবৈধ ভিওআইপি কারবারে জড়িত থাকার প্রমাণ পেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এজন্য প্রতিষ্ঠানটিকে ১৮ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে এই অর্থ পরিশোধের জন্য গ্রামীণফোনকে নোটিশ দিয়েছে বিটিআরসি।
নোটিশে বলা হয়, গ্রামীণফোন নিজস্ব নেটওয়ার্কে অবৈধ কল প্রতিরোধে বাধ্যতামূলক সেলফ-রেগুলেটরি প্রসেস এবং টেলিকম