ফেসবুকের পর এবার হোয়াটসঅ্যাপেও জন্মদিনের রিমাইন্ডার
ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। তবে ব্যস্ততার কারণে অনেক সময় পরিচিতজনের জন্মদিন মনে রাখা কঠিন হয়ে পড়ে। এ সমস্যার সমাধানে অ্যাপটিতে নতুন ‘জন্মদিনের রিমাইন্ডার সুবিধা’ যুক্ত করার কাজ করছে মেটা।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফো–এর প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপে একটি নতুন বার্থডে বিভাগ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এই ফিচার চালু