১৮ বছরেই অধ্যাপক
কলেজে পা রেখেছিলেন মাত্র ১০ বছর বয়সে। আর সেই তরুণই মাত্র ১৮ বছর বয়সে বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ কলেজ শিক্ষক হিসেবে বিশ্ব রেকর্ড গড়ে ইতিহাসে জায়গা করে নিয়েছেন। নাম তার নাথান থমাস।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সম্প্রতি নিশ্চিত করেছে, বর্তমানে ২১ বছর বয়সী নাথান যখন ২০২৩ সালের আগস্টে ফ্লরিডার মায়ামি ড্যাড কলেজে পড়ানো