জয়পুরহাটে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মী আটক
জয়পুরহাটের আক্কেলপুরে পিকনিকের আয়োজনের আড়ালে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে পৌর শহরের পশ্চিম বিহারপুর মহল্লার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় ৯টি মোটরসাইকেল ও ৮টি মুঠোফোন জব্দ করা হয়েছে। তবে আটক ব্যক্তিদের স্বজনদের দাবি,