কখনো কখনো কিছু মানুষ খুব অল্প সময়ের জন্য আমাদের জীবনে আসে
নাম মিতু। ছোট্ট একটি নাম, অথচ এই নামটির সঙ্গে জড়িয়ে ছিল অনেক মানুষের ভালোবাসা, মায়া আর অসংখ্য স্মৃতি। সবার আদরের সেই মিতু আজ আর নেই। সবাইকে কাঁদিয়ে সে চলে গেছে না ফেরার দেশে।
ছোটবেলা থেকেই মিতু ছিল শান্ত, চুপচাপ ও নরম স্বভাবের। খুব বেশি কথা বলত না, নিজের মতো করে থাকতেই