ছোট দল নিয়েই নিউ ইয়র্ক যাচ্ছেন ইরানি প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ ও টানাপড়েনের মধ্যেই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে যাচ্ছে ইরানের ছোট একটি প্রতিনিধিদল। ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানও এতে যোগ দেবেন।
পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গতকাল সোমবার নিউ ইয়র্কে পৌঁছেছেন। পেজেশকিয়ানের আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে।
ইরান কয়েক দশক ধরে জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ আয়োজনে অংশ নিয়ে আসছে।