কে হলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬?
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ক্রাউনিং সেরেমনিতে বিজয়ী হয়েছেন সামানজার সাঈদ। আজ শনিবার রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের মল্লিকা হলে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর মাথায় বিজয়ীর মুকুট পরানো হয়। ৭৫তম মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যালে ভিয়েতনামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।
‘বিউটি উইথ আ পারপাস’—মিস ওয়ার্ল্ডের এ মূলমন্ত্র সামনে রেখে এবারের আয়োজন সাজানো