অবৈধ ব্যবসা ও ভিসার অপব্যবহারে কঠোর অবস্থানে মালয়েশিয়া
স্থানীয় ব্যবসায়িক লাইসেন্স ব্যবহার করে বিদেশিদের অবৈধ ব্যবসা পরিচালনা, ভিসার অপব্যবহার এবং বহুল আলোচিত ‘আলী বাবা’ সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে মালয়েশিয়া সরকার। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাম্প্রতিক নির্দেশনার পর বিষয়টি দেশটির ব্যবসায়ী ও প্রবাসী মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সাম্প্রতিক মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, ব্যবসায়িক লাইসেন্স, ভিসা বা অন্যান্য