অস্ট্রেলিয়ায় খালেদা জিয়ার গণতান্ত্রিক অবদানে আলোচনা সভা
অস্ট্রেলিয়ায় বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক ভূমিকা তুলে ধরে এক আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জিয়া পরিষদ অস্ট্রেলিয়ার উদ্যোগে রোববার (২৫ জানুয়ারি) সিডনির গ্রামীন ফাংশন সেন্টারে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. কামরুজ্জামান মোল্লা ঝিন্টু এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক