কীভাবে মস্তিষ্ককে কঠিন কাজের জন্য প্রস্তুত করবেন
কাজটা করতে হবে, জানেন। কাজটা জরুরি, সেটাও জানেন। তবু কেন যেন কাজটি শুরু করতে পারছেন না। ডেস্কে বসে আছেন, বই খুলে রেখেছেন, ল্যাপটপও অন করা; কিন্তু হাত উঠছে না। দিন, সপ্তাহ, মাস পেরিয়ে যাচ্ছে, কাজটা আর শুরু করা হচ্ছে না। এমন অভিজ্ঞতা আমাদের প্রায় সবারই আছে। আমরা সাধারণত এটাকে আলস্য