শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৫:১১ পিএম
শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া

ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার মধ্যে গোপন প্রেমের দীর্ঘদিনের গুঞ্জন নিয়ে নিজেই মুখ খুললেন ফারিয়া। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে বলেন, শাকিবের সঙ্গে তার কোনো রোমান্টিক সম্পর্ক ছিল না—শুধু পেশাদার সম্পর্ক ছিল।

 

পর্দায় মাত্র একটি সিনেমা 'শাহেনশাহ'-এ জুটি বাঁধলেও বিজ্ঞাপন, স্টেজ শো এবং ইভেন্টে তাদের ঘনিষ্ঠতা দেখে ভক্তদের মনে সন্দেহের দানা বেঁধেছিল। পডকাস্টে সেই গুঞ্জন সরাসরি নাকচ করে ফারিয়া বলেন, "না, এমন কিছুই ছিল না। আমাদের মধ্যে খুব ভালো একটি পেশাদার সম্পর্ক ছিল। সবটাই কাজের জায়গা থেকেই—সিনেমা, বিজ্ঞাপন, স্টেজ শো।" এই স্পষ্ট বক্তব্যে শাকিব-ফারিয়া জুটির ব্যক্তিগত সম্পর্ক নিয়ে চলা গুঞ্জন উড়িয়ে দেওয়া হয়েছে।

 

'শাহেনশাহ'-এর পর কেন তাদের বড় পর্দায় আর দেখা যায়নি—এই প্রশ্নে ফারিয়া বলেন, "এটা আমি নিজেও জানি না। আমি শাকিবকেও একবার বলেছিলাম। ও বলেছিল, আমাদের একসঙ্গে কাজ করা উচিত। তবে এখন ও নতুনদের সঙ্গে কাজ করছে। সঠিক সময় আর ভালো গল্প এলে হয়তো আবার কাজ হতে পারে।" পডকাস্টে তিনি নিজের ক্যারিয়ারের চড়াই-উতরাই এবং দুই দিনের কারাবন্দি অভিজ্ঞতার লোমহর্ষক কথাও শেয়ার করেন।

Link copied!