ভাবগম্ভীর পরিবেশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
পর্তুগালে যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। লিসবনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিবসটি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়।
২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে লিসবনের স্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা