দুই বছর বয়সে স্নুকারে গিনেসের দুই রেকর্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ১১:৫৯ পিএম
দুই বছর বয়সে স্নুকারে গিনেসের দুই রেকর্ড

ইংল্যান্ডের ম্যানচেস্টারের দুই বছর বয়সী শিশু জুড ওউনস মাত্র দুই বছর বয়সেই স্নুকার খেলার দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে।

গত ২৮ জানুয়ারি গিনেস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, জুড ‘ডাবল পট’ ও ‘ব্যাংক শট’ শটের মাধ্যমে সর্বকনিষ্ঠ স্নুকার রেকর্ড ধারক হয়েছেন। পুল টেবিলে অনায়াসেই শট খেলায় পারদর্শী জুডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

জুডের বাবা লুক ওউনস বলেন, “ছেলের সহজাত প্রতিভা আমাকে ছাপিয়ে গেছে।” গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রধান ক্রেইগ গ্লেনডে বলেন, “এত কম বয়সে জুডের এই অর্জন সত্যিই বিশেষ। তাকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত।”

এনডিটিভি

Link copied!