প্রকাশ পেল ফজলুর রহমান বাবুর নতুন গান “মরণ বুঝি ডাকিতাছে”


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০১:২০ এএম
প্রকাশ পেল ফজলুর রহমান বাবুর নতুন গান “মরণ বুঝি ডাকিতাছে”

বাংলা গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর নতুন গান “মরণ বুঝি ডাকিতাছে” প্রকাশ পেয়েছে। জীবনের বাস্তবতা ও সময়ের পরিবর্তনের অনুভূতি তুলে ধরা এই গানটি ইতোমধ্যেই দর্শক-শ্রোতাদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

গানের কথায় উঠে এসেছে মানুষের জীবনের অনিবার্য পরিবর্তনের গল্প—চুল পেকে যাওয়া, বয়সের ছাপ পড়া এবং সময়ের সঙ্গে জীবনের পথচলার গভীর উপলব্ধি। হৃদয়ছোঁয়া এই গানের কথা লিখেছেন এমডি শফিকুল ইসলাম (রানা)। গানের সুর ও সংগীতায়োজন করেছেন হাফিজ বাউলা, যা গানে ভিন্ন মাত্রা যোগ করেছে।

গানটির ভিডিও নির্মাণে কাজ করেছেন ডিওপি, এডিট ও কালার: মাসুম খান। গানটি প্রকাশিত হয়েছে Ratul Bangla Music ব্যানারে এবং ইতোমধ্যেই ইউটিউবে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে।

গানটি দেখতে ভিজিট করুন:
https://www.youtube.com/watch?v=1pdcbY2SIyg

Link copied!