টিকটক-ফেসবুকে ভাইরাল ‘ইনকাম পাঁচশত খরচ সাতশত’ গান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০১:৩৩ এএম
টিকটক-ফেসবুকে ভাইরাল ‘ইনকাম পাঁচশত খরচ সাতশত’ গান

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ও ফেসবুকে ব্যাপক আলোচনায় এসেছে নতুন গান “ইনকাম পাঁচশত খরচ সাতশত”। প্রকাশের পর থেকেই গানটির মজার কথার কারণে বিভিন্ন ভিডিও ও শর্টস-এ এটি দ্রুত ভাইরাল হয়ে উঠেছে।

গানটি গেয়েছেন সুব্রত ধর, আর গানের কথা লিখেছেন মাতাল সুকুমার। গানের সংগীত পরিচালনা করেছেন হাফিজ বাউলা, যা গানে আলাদা মাত্রা যোগ করেছে। ভিডিওটির ডিওপি ও এডিট করেছেন মাসুম খান। গানটি প্রকাশিত হয়েছে Subrata Dhar ব্যানারে।

গানের কথায় বর্তমান সময়ের আয়-ব্যয়ের বাস্তব চিত্রকে হাস্যরসাত্মকভাবে তুলে ধরা হয়েছে, যা শ্রোতাদের সহজেই আকৃষ্ট করছে। বিশেষ করে তরুণদের তৈরি অসংখ্য রিলস ও টিকটক ভিডিওর কারণে গানটি দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে বলে সংগীত সংশ্লিষ্টরা জানিয়েছেন।

গানটি দেখুন:
https://www.youtube.com/watch?v=6R-Fck03-Zc

সংগীত বিশ্লেষকদের মতে, সহজ ভাষা, বাস্তব জীবনের গল্প এবং ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়া কনটেন্টের কারণে “ইনকাম পাঁচশত খরচ সাতশত” গানটি সাম্প্রতিক সময়ের ভাইরাল গানের তালিকায় উল্লেখযোগ্য জায়গা করে নিয়েছে।