নির্বাচন উপলক্ষে ১০ ফেব্রুয়ারি রাত থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৭:১৬ পিএম
নির্বাচন উপলক্ষে ১০ ফেব্রুয়ারি রাত থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে মোটরসাইকেল চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নির্বাচন সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

এ সময় জরুরি সেবা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মোটরসাইকেল চলাচল নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত ও ভোটারদের নির্বিঘ্নে ভোটদান নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিধিনিষেধ চলাকালে সাধারণ নাগরিকদের নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।

Link copied!