নির্বাচনের আগে পদোন্নতি পেলেন ১৫৩ পুলিশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০২:০৩ পিএম
নির্বাচনের আগে পদোন্নতি পেলেন ১৫৩ পুলিশ

বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন ১৫৩ জন কর্মকর্তা। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদোন্নতি দেওয়া হয়। যদিও প্রজ্ঞাপনগুলো রবিবার স্বাক্ষরিত হলেও বিষয়টি আজ প্রকাশ্যে আসে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে পদোন্নতি পেয়েছেন ১০০ জন কর্মকর্তা। এছাড়া সাব-ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) পদে পদোন্নতি পেয়েছেন ৪৭ জন।

অন্যদিকে, পুলিশ সার্জেন্ট থেকে ইন্সপেক্টর অব পুলিশ (শহর ও যানবাহন) পদে পদোন্নতি পেয়েছেন আরও ৬ জন কর্মকর্তা।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগেই পুলিশের ১৫৩ জন কর্মকর্তা পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর হলেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!