বরিশাল-২ আসনের ন্যাশনাল পিপল পার্টির (এনপিপি) প্রার্থী সাহেব আলী শেষ মুহূর্তে বিএনপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উজিরপুরের সরকারি ডব্লিউ.বি ইউনিয়ন ইনস্টিটিউশন মাঠে বিএনপি মনোনীত প্রার্থী সরফুদ্দিন আহমেদ সান্টুর শেষ জনসভায় তিনি এ ঘোষণা দেন।
সাহেব আলী বলেন, তিনি কোনো চাপ বা প্রলোভনে না পড়ে এ সিদ্ধান্ত নিয়েছেন এবং একটি সুন্দর রাষ্ট্র গঠনে বিএনপির প্রার্থীকে সমর্থন করছেন। তিনি বরিশালের বানারীপাড়া ও উজিরপুরের এনপিপি নেতাকর্মী ও ভোটারদের ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।
এর আগে, ঝালকাঠিতে জামায়াতের সঙ্গে জোটকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে তিনজন নেতা বিএনপিতে যোগ দিয়েছেন। তারা শনিবার (৭ ফেব্রুয়ারি) জেলা শহরের বিএনপির প্রধান নির্বাচনী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।


































