বিমানের অন্দরে ‘ঘনিষ্ঠ’ করিনা–হৃতিক!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১২:১৬ পিএম
বিমানের অন্দরে ‘ঘনিষ্ঠ’ করিনা–হৃতিক!

 বলিউডে নায়ক–নায়িকার প্রেম নতুন কিছু নয়। কখনও তা প্রকাশ্যে আসে, কখনও আবার গুঞ্জনেই সীমাবদ্ধ থাকে। তেমনই এক সময় আলোচনার কেন্দ্রে ছিলেন হৃতিক রোশন ও করিনা কপূর। একসঙ্গে একাধিক ছবিতে কাজ করার সুবাদে তাঁদের নিয়ে সম্পর্কের জল্পনা ছিল তুঙ্গে।

শোনা যায়, বিয়ের আগে করিনার সঙ্গে বিমানের ভেতরে ঘনিষ্ঠ অবস্থায় নাকি ধরা পড়েছিলেন হৃতিক। বিষয়টি নিয়ে একটি প্রভাবশালী ম্যাগাজিনে খবর প্রকাশিত হয়, যা মুহূর্তে ছড়িয়ে পড়ে বলিউডে। কিন্তু সেই খবর প্রকাশ্যে আসতেই কড়া প্রতিক্রিয়া জানান হৃতিকের বাবা, পরিচালক রাকেশ রোশন।

সে সময় রাকেশ রোশন জানিয়েছিলেন, লন্ডনে একটি ছবির শুটিংয়ের জন্যই হৃতিক ও করিনা সেখানে গিয়েছিলেন। এমনকি তিনি নিজেও শুটিং চলাকালীন তাঁদের চমক দিতে সেখানে পৌঁছেছিলেন। তাঁর কথায়, “যিনি এই খবরটি লিখেছিলেন, তিনি আসল ঘটনা জানতেন না। তাই পুরো খবরটাই ভুয়ো।”

পরবর্তীতে বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন হৃতিক রোশন নিজেও। তিনি বলেন, তাঁর স্ত্রী ও পরিবার তাঁকে সম্পূর্ণ বিশ্বাস করেন, তাই এ ধরনের ভিত্তিহীন খবরকে তিনি গুরুত্ব দেন না। বরং সে সময় করিনার জন্য খারাপ লেগেছিল বলেই জানান অভিনেতা।

বহু বছর পেরিয়ে গেলেও হৃতিক–করিনাকে ঘিরে সেই পুরনো গুঞ্জন আজও বলিউডপ্রেমীদের কৌতূহলের বিষয় হয়ে রয়েছে।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!