মঙ্গলবার সকাল ১০টায় এমপিদের, বিকেল ৪টায় মন্ত্রিসভার শপথ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০২:৪৩ পিএম
মঙ্গলবার সকাল ১০টায় এমপিদের, বিকেল ৪টায় মন্ত্রিসভার শপথ

আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৪টায় একই স্থানে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইন উপদেষ্টা এসব তথ্য জানান।

Link copied!