সাভারে ৩৩তম আউটলেট উদ্বোধনের মাধ্যমে আড়ংয়ের সম্প্রসারণের নতুন মাইলফলক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৬:০৫ পিএম
সাভারে ৩৩তম আউটলেট উদ্বোধনের মাধ্যমে আড়ংয়ের সম্প্রসারণের নতুন মাইলফলক

বাংলাদেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল রিটেইল চেইন আড়ং আজ ঢাকার পার্শ্ববর্তী দ্রুত বিকাশমান সাভারে তাদের ৩৩তম আউটলেট উদ্বোধন করেছে। দুই তলা জুড়ে প্রায় ১১,০০০ বর্গফুট আয়তনের এই নতুন শোরুমটি সাভার অঞ্চলের ক্রমবর্ধমান গ্রাহক চাহিদা পূরণ এবং পূর্ণাঙ্গ রিটেইল অভিজ্ঞতা দেওয়ার জন্য পরিকল্পিত।

নতুন আউটলেটে তাগা, তাগা ম্যান, আড়ং আর্থসহ আড়ংয়ের জনপ্রিয় সাব-ব্র্যান্ডের পাশাপাশি নান্দনিক পোশাক, গয়না, হোম ডেকর, অ্যাক্সেসরিজ এবং স্কিনকেয়ার পণ্য পাওয়া যাবে। সমকালীন নকশা ও ঐতিহ্যবাহী কারুশিল্পের সংমিশ্রণে সাজানো এই আউটলেটটি ফ্যাশন, লাইফস্টাইল এবং সচেতন জীবনধারার এক সমন্বিত গন্তব্য হিসেবে গ্রাহকদের জন্য উন্মুক্ত।

ম্যানেজিং ডিরেক্টর তামারা হাসান আবেদ বলেন, “আমাদের সাভার আউটলেটের উদ্বোধন দীর্ঘদিনের প্রতীক্ষিত। এটি শুধু সম্প্রসারণের মাইলফলক নয়, বরং আমাদের গ্রাহকদের আরও কাছে আনার এবং সেবাপ্রদানের সম্পর্ককে আরও নিবিড় করার একটি মাধ্যম। সাভার ঐতিহ্য ও আধুনিক জীবনের প্রাণবন্ত সংমিশ্রণ, এবং এই আউটলেট সেই চেতনার প্রতিফলন।”

ব্র্যাকের সামাজিক উদ্যোগ হিসেবে আড়ং বাংলাদেশের কারুশিল্পের ঐতিহ্য উদযাপন, টেকসই হস্তশিল্প প্রসার এবং গ্রামীণ কারিগর ও সম্প্রদায়ের ক্ষমতায়নে তাদের অঙ্গীকার অব্যাহত রেখেছে।

জনসংযোগ বিভাগের আরো খবর

Link copied!