চন্দনাইশে সাড়ে ১০ লাখ টাকাসহ মাইক্রোবাস আটক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৩:২২ পিএম
চন্দনাইশে সাড়ে ১০ লাখ টাকাসহ মাইক্রোবাস আটক

চট্টগ্রামের চন্দনাইশে সাড়ে ১০ লাখ টাকাসহ একটি মাইক্রোবাস আটক করে পুলিশে দিয়েছে সেনাবাহিনী।
চট্টগ্রাম-১৪ আসনের আবদুল বারি হাট এলাকায় মঙ্গলবার গভীর রাতে তল্লাশির সময় সেনাবাহিনী এসব টাকা জব্দ করে বলে চন্দনাইশ থানার ওসি ইলিয়াস খান জানিয়েছেন।
তিনি গণমাধ্যমকে বলেন, “সেনাবাহিনীর সদস্যরা রাতের বেলা মাইক্রোবাসসহ ১০ লাখ ৪৯ হাজার টাকা আমাদের কাছে হস্তান্তর করেছে। উনারা রির্টানিং কর্মকর্তার নির্দেশে এসব হস্তান্তর করেছে।”

জব্দ করা টাকার বিষয়ে নির্বাচনি ট্রাইব্যুনালে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
স্থানীয় সাংবাদিকরা বলেছেন, জব্দ করা মাইক্রোবাসে চালকসহ তিন ব্যক্তি ছিলেন। তারা কোনো প্রার্থীর লোক কী না তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে সহকারী রির্টানিং কর্মকর্তা ও চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব হোসেনের বক্তব্য জানতে তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!