পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা এবং বিচারপতি মো. আসিফ হাসান এর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছিল। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন।
গত ৫ জানুয়ারি রমজান মাসে স্কুল বন্ধ রাখার জন্য সরকারকে আইনি নোটিশ পাঠান ওই আইনজীবী। নোটিশে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে এ বিষয়ে অবহিত করেন।
নোটিশে উল্লেখ করা হয়, বাংলাদেশের প্রায় ৯৮ শতাংশ নাগরিক মুসলিম, এবং স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়ে আসছে। এটি দীর্ঘদিনের আইন, প্রথা ও নীতির অংশ হিসেবে প্রণীত হয়েছে।








































