বরগুনা-১ আসনে ৪০ কেন্দ্রের ফলে এগিয়ে হাতপাখা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৮:২১ পিএম
বরগুনা-১ আসনে ৪০ কেন্দ্রের ফলে এগিয়ে হাতপাখা

বরগুনা-১ আসনের ৪০টি কেন্দ্রের বেসরকারি ফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মো. অলিউল্লাহ এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা দ্বিতীয় অবস্থানে আছেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১৮ মিনিট পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ৪০টি কেন্দ্রের ভোট গণনা শেষে এ ফল পাওয়া গেছে।

প্রাপ্ত ফল অনুযায়ী মো. অলিউল্লাহ পেয়েছেন ৩০ হাজার ৯১ ভোট। আর মো. নজরুল ইসলাম মোল্লা পেয়েছেন ২৮ হাজার ৭৩৪ ভোট।

আসনটিতে হাতপাখার প্রার্থী ১ হাজার ৩৫৭ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। এর আগে ২২টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ এগিয়ে থাকলেও ৪০ কেন্দ্রের ফলে হাতপাখা তাকে ছাড়িয়ে যায়।

Link copied!