সিটি করপোরেশনে প্রার্থী হচ্ছেন ইনকিলাব মঞ্চের জাবের?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৬:৪২ পিএম
সিটি করপোরেশনে প্রার্থী হচ্ছেন ইনকিলাব মঞ্চের জাবের?
আব্দুল্লাহ আল জাবের

আগামী সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে পারেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। এ বিষয়ে আভাস দিয়েছেন মঞ্চের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা।

রবিবার দুপুরে জুমা তার ফেসবুক পেজে একাধিক পোস্টে এই ঘোষণা দেন। প্রথমে তিনি লিখেছেন, “আমরা রাজনীতিতে প্রবেশের জন্য নিজেদের প্রস্তুত করছি। যদি ঢাকা দক্ষিণ দিয়ে শুরু হয়?” এরপর একটি পোস্টে জাবেরকে প্রার্থী হিসেবে ঘোষণা করে জানান, “আবদুল্লাহ আল জাবের, প্রার্থী, ঢাকা দক্ষিণ।”

তারপরই এই পোস্ট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং অনেকেই আব্দুল্লাহ আল জাবেরকে স্বাগত জানিয়েছেন। তবে ইনকিলাব মঞ্চ বা জাবের নিজে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!