ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে ইসলামী ঐক্য ফ্রন্ট প্রার্থী আলোচিত ইসলামী বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরী হেরে গেছেন। তিনি তার প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী সৈয়দ মো. ফয়সল থেকে এক লাখ ৩ হাজার ৭৪৯ ভোট কম পেয়ে পরাজিত হয়েছেন।
বৃহস্পতিবার মধ্যরাতে হবিগঞ্জের জেলা সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. মঈনুল হক বেসরকারি ফল ঘোষণা করেন। নির্বাচনে ধানের শীষের প্রার্থী সৈয়দ মো. ফয়সল পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলোচিত ইসলামী বক্তা গিয়াস উদ্দিন তাহেরী মোমবাতি প্রতীকে পেয়েছেন ৮৪ হাজার ৩২৩ ভোট। এ আসনে মোট ভোটার ছিলেন ৫ লাখ ৫২ হাজার ৭১১ জন।








































