বিয়ের পর ওজন কেন বাড়ে?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২১, ০৯:৩৫ এএম
বিয়ের পর ওজন কেন বাড়ে?

ছেলে হোক কিংবা মেয়ে, বিয়ের আগে ওজন কমই থাকে। কিন্তু বিয়ের পর ওজন ধীরে ধীরে বেড়ে যায়। এই ওজন বৃদ্ধিকে ইংরেজিতে ‘লাভ ওয়েট’ বলা হয়। নতুন জীবনের শুরুতে শরীরও নতুনত্ব পায়। কিছুদিনের মধ্যেই মুটিয়ে যায়।

বিভিন্ন সমীক্ষায়ও বিষয়টি প্রমাণিত হয়েছে। সমীক্ষা বলছে, ৭৯ শতাংশেরই বিয়ের পর ওজন বেড়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২০০০ নারী-পুরুষের ওপর সমীক্ষা চালিয়ে এই তথ্য প্রমাণ করেছেন গবেষকরা।  

সম্প্রতি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক দল ‘লাভ ওয়েট’ নিয়ে সমীক্ষা চালান। এই সমীক্ষায় বিয়ের পর ওজন বাড়ার বিষয়টিতে বিস্তারিত গবেষণা করা হয়। সেখান থেকেই উঠে এসেছে নানা তথ্য। বিয়ের পর ওজন বাড়ার কারণ কী, সে বিষয়েও জানানো হয় এই গবেষণায়। 

সমীক্ষায় প্রমাণিত হয়েছে, বিয়ের পরে নারীদের তুলনায় পুরুষদের ওজন বাড়ে বেশি। প্রায় ৬৯ শতাংশ পুরুষের ওজন ১০ কিলোগ্রামের ওপর বেড়েছে এবং নারীদের মধ্যে ৪৫ শতাংশের ওজন বেড়েছে ১০ কিলোগ্রামের ওপর।

ওজন বৃদ্ধির কারণ কী? এই বিষয়েও বিস্তারিত জানিয়েছেন গবেষকরা। তাদের মতে, বিয়ের পর জীবনযাত্রার পরিবর্তনের কারণেই ওজন বেড়ে যায়। খাদ্যাভ্যাসে বদল আসে। প্রতিনিয়তই বাইরের খাবার খাওয়া হয়। এতে ওজন বাড়ে।

বিয়ের পর ঘুম কমে যায়। নতুন পরিবেশে খাপ খাইয়ে নিতে সময় লাগে। বিয়ের আগে যাদের পরিচয় ছিল না, তাদের পরস্পরের সঙ্গে খাপ খাওয়াতে আরও সময় লাগে। তাতেই ঘুমের অনিয়ম হয় এবং ওজন বাড়িয়ে দেয়।

এছাড়া বিয়ের পর নানা ধরনের চিন্তা বেড়ে যায়। নতুন দায়িত্ব বাড়ে। এতেও ঘুম কমে যায়। সংসারের উপার্জন এবং খরচ নিয়েও চিন্তা বেড়ে যায়। সেই সঙ্গে ঘুমও কম হয় এবং ওজন বাড়িয়ে দেয়।

তবে সমীক্ষায় বিয়ের পর ওজন বাড়ার কারণ হিসেবে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে নিজের প্রতি অবহেলাকে। 

গবেষকদের দাবি, বিয়ের আগে অনেকেই নিজের অনেক বেশি যত্ন নেন। স্বাস্থ্যের এবং ত্বকের খেয়াল রাখেন। ওজন নিয়ন্ত্রণেও চেষ্টা করেন।  অন্যদের কাছে আকর্ষণীয় হওয়ার একটা তাগিদও থাকে। বিয়ের পর সেই প্রবণতা অনেকের মধ্যেই কমে যায়। জীবনসঙ্গী পেয়ে নিজের প্রতি অবহেলা শুরু করে। ত্বকের যত্ন করেন না। নিয়ন্ত্রিত শরীরচর্চাও করেন না। ওজন নিয়ন্ত্রণে রাখার তাগিদও কমে যায়।

এর বাইরেও নারী-পুরুষদের মধ্যে হরমোনজনিত কারণ থাকে। বিয়ের পর হরমোনের পরিবর্তন হয়। যা থেকে ওজনও বেড়ে যায়।

 

সূত্র: আনন্দবাজার পত্রিকা

Link copied!