কুয়েতে নিহত বাকি মার্কিন সেনাদের নাম প্রকাশ করল পেন্টাগন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ১২:০৭ পিএম
কুয়েতে নিহত বাকি মার্কিন সেনাদের নাম প্রকাশ করল পেন্টাগন

গত রোববার কুয়েতে ড্রোন হামলায় নিহত অবশিষ্ট দুই মার্কিন সেনার পরিচয় শনাক্ত করেছে পেন্টাগন। নিহতরা হলেন— ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোর বাসিন্দা ৫৪ বছর বয়সী চিফ ওয়ারেন্ট অফিসার ৩ রবার্ট মারজান এবং আইওয়ার ইন্ডিয়ানোলার বাসিন্দা ৪৫ বছর বয়সী মেজর জেফরি ও'ব্রায়েন।

এর আগে গত মঙ্গলবার পেন্টাগন এই হামলায় নিহত প্রথম চার সেনার পরিচয় প্রকাশ করেছিল। রোববারের ওই ভয়াবহ ড্রোন হামলায় মোট ছয়জন মার্কিন সেনা প্রাণ হারান, যাদের মধ্যে শেষ দুজনের নাম আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো।

Link copied!