কর বৃদ্ধিতেও কমছে না ধূমপান, সস্তা সিগারেট-ভেপে ঝুঁকছে তরুণরা
দাম বাড়ার পর ধূমপান ত্যাগ না করে কম দামি সিগারেট ও ই-সিগারেটে ঝুঁকছে তরুণরা
রাজধানী ঢাকার বাসিন্দা আব্দুল হালিম (৩৬)। তিনি চেইন স্মোকার। প্রতিদিন এক প্যাকেট (২০ পিস) বেনসন সিগারেট প্রয়োজন হতো তার। তবে গত দুই বছর দাম বাড়ার সঙ্গে সঙ্গে এক প্যাকেট থেকে নেমে এখন দিনে ৬-৭ শলাকা সিগারেট লাগে