টানা চার জয়ে শেষ চারে পাকিস্তান


ফারজানা ববি
প্রকাশিত: নভেম্বর ২, ২০২১, ১১:৪৯ পিএম
টানা চার জয়ে শেষ চারে পাকিস্তান

বেশ ফুরফুরে মেজাজেই আছে পাকিস্তান ক্রিকেট দল। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতসহ সুপার টুয়েলভের তিনটি ম্যাচ জিতেছে তারা। চতুর্থ ম্যাচে আজ তারা প্রতিপক্ষ নামিবিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল। বেশ অনায়াসেই জিতে সেমিফাইনালে জায়গা পাকাপোক্ত হয়েছে তাদের।

এই ম্যাচে টস জিতে মাত্র দুই উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে পাকিস্তান। ১৯০ রানের লক্ষ্যে খেলতে নেমে দলের ৮ রানে নামিবিয়া দলের ওপেনার মাইকেল ভ্যান লিংজেন আউট হন। এরপর লম্বা বিরতির পর দলের ৫৫ রানে ফিরে যান স্টেফান বার্ড। তিনি ২৯ বলে ২৯ রান করেন। দলীয় ৮৩ রানে অধিনায়ক জেরার্ড ইরাসমাস (১৫) ফেরেন। দলীয় ৯৩ রানে দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করে আউট হন ক্রেইগ উইলিয়ামস। স্কোরবোর্ডে ১১০ রান হতেই সাজঘরে ফেরত আসেন জেজে স্মিথ। নামিবিয়ার আর কোনো উইকেটের পতন ঘটেনি। নির্ধারিত ২০ ওভারে তাদের ইনিংস থামে ১৪৪ রানে। পাকিস্তান ম্যাচ জিতে নেয় ৪৫ রানে। মাত্র ৫০ বলে অপরাজিত ৭৯* রান সংগ্রহ করে পাকিস্তানের ওপেনার মোহম্মদ রিজওয়ান ম্যাচসেরা নির্বাচিত হন।

পাকিস্তানের হাসান আলী, ইমাদ ওয়াসিম, হারিস রউফ ও শাদাব খান একটি করে উইকেট নেন।  

Link copied!