বড় সংগ্রহই গড়ল ওয়েস্ট ইন্ডিজ। অলিখিত কোয়ার্টার ফাইনালে ভারতকে ১৯৬ রানের লক্ষ্য দিয়েছে তারা।
শাই হোপ ছাড়া আজ ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সবাই ১৫০ এর বেশি স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন। ৩৩ বলে ৩২ রান করেছেন হোপ।
হোপ এমন ইনিংস খেলে ফেরার পর ওয়েস্ট ইন্ডিজের রানের গতি বাড়িয়েছিলেন ১২ বলে ২৭ রান করা হেটমায়ার ও ২৫ বলে ৪০ রান করা রোস্টন চেজ। তবে এই দুজন ও শেরফানে রাদারফোর্ডের বিদায়ে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
সেখান থেকে ৩৫ বলে ৭৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে জেসন হোল্ডার ও রোভম্যান পাওয়েল দলের রানটাকে ২০০ এর কাছাকাছি নিয়ে গেছে।
হোল্ডার ৩৭, পাওয়েল ৩৪ রানে অপরাজিত ছিলেন।






































