টি-টোয়েন্টি বিশ্বকাপের ৩১তম ম্যাচে মুখোমুখি হচ্ছে নামিবিয়া ও পাকিস্তান। টানা তিন ম্যাচে জিতে সেমির পথে এক পা দিয়ে রেখেছে পাকিস্তান। আর নামিবিয়াও জয় পেয়েছে এক ম্যাচে। আজ জিতলেই সেমি ফাইনাল নিশ্চিত হয়ে যাবে পাকিস্তানের। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলী, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলী, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।
নামিবিয়া একাদশ
স্টেফান বার্ড, মাইকেল ভ্যান লিংজেন, ক্রেগ উইলিয়ামস, গেরহার্ড ইরাসমাস (অধিনায়ক), ডেভিড উইজ, জেজে স্মিট, জন নিকোল লোফটি-ইটন, জেন গ্রিন (উইকেটরক্ষক), জানুয়ান ফ্রাইলঙ্ক, রুবেন ট্রাম্পেলম্যান ও বেন শিকঙ্গো।





































