এপস্টেইন নথিতে যেসব প্রভাবশালীর নাম উঠে এসেছে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১২:৪৫ এএম
এপস্টেইন নথিতে যেসব প্রভাবশালীর নাম উঠে এসেছে

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনকে ঘিরে প্রকাশিত নতুন নথিপত্র বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত শুক্রবার এসব নথি প্রকাশ করে। এতে রাজনীতি, ব্যবসা ও বিনোদন জগতের বহু প্রভাবশালী ব্যক্তির নাম উঠে এসেছে।

প্রকাশিত নথিতে রয়েছে প্রায় ৩০ লাখ পৃষ্ঠা, ১ লাখ ৮০ হাজার ছবি এবং ২ হাজার ভিডিও। গত বছরের নভেম্বরে এসব নথি প্রকাশের নির্দেশ দেয় যুক্তরাষ্ট্রের কংগ্রেস। পরে চাপের মুখে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নথি প্রকাশের আহ্বান জানান।

এপস্টেইনের বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের নিয়ে যৌন নিপীড়নের একটি বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তোলার অভিযোগ ছিল। ২০১৯ সালে বিচার শুরুর আগেই কারাগারে তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্তে আত্মহত্যার কথা বলা হলেও বিষয়টি নিয়ে বিতর্ক রয়েছে।

ডোনাল্ড ট্রাম্প
নথিতে ট্রাম্পকে ঘিরে কিছু যৌন নিপীড়নের অভিযোগের উল্লেখ রয়েছে, যদিও যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলেছে—এর মধ্যে কিছু অভিযোগ বিশ্বাসযোগ্য নয় এবং ২০২০ সালের নির্বাচনের আগে এফবিআইতে জমা দেওয়া হয়েছিল। ট্রাম্প বরাবরই এপস্টেইনের সঙ্গে কোনো অপরাধমূলক সম্পর্ক অস্বীকার করে আসছেন। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের পক্ষ থেকেও একসময় এপস্টেইনকে অভিনন্দনমূলক ই-মেইল পাঠানোর তথ্য পাওয়া গেছে।

বিল গেটস
নথি অনুযায়ী, ২০১৩ সালে এপস্টেইন নিজের কাছে পাঠানো এক ই-মেইলে বিল গেটসের দাম্পত্য জীবনের টানাপোড়েন ও বিবাহবহির্ভূত সম্পর্কের কথা উল্লেখ করেন। সেখানে দাবি করা হয়, এপস্টেইন গেটসের জন্য বিভিন্ন সম্পর্ক তৈরিতে ভূমিকা রেখেছিলেন।

ইলন মাস্ক
এপস্টেইন ও ইলন মাস্কের মধ্যে একাধিক ই-মেইল আদান-প্রদানের তথ্য নথিতে রয়েছে। একটি ই-মেইলে ক্যারিবীয় দ্বীপে যাওয়ার পরিকল্পনা ও পার্টি আয়োজন নিয়ে কথোপকথনের ইঙ্গিত পাওয়া যায়।

রিচার্ড ব্র্যানসন
ধনকুবের রিচার্ড ব্র্যানসনের সঙ্গে এপস্টেইনের ঘনিষ্ঠ সম্পর্কের কথাও উঠে এসেছে। ২০১৩ সালে পাঠানো এক ই-মেইলে ব্র্যানসন তাঁদের সাক্ষাৎ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

প্রিন্স অ্যান্ড্রু
যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের ভাই প্রিন্স অ্যান্ড্রুর নামও নতুন নথিতে রয়েছে। ই-মেইলে তাঁদের ব্যক্তিগত সাক্ষাৎ ও বাকিংহাম প্যালেসে নৈশভোজের পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে। বিষয়টি নিয়ে আগেও বিতর্কের মুখে পড়েছিলেন তিনি।

হাওয়ার্ড লুটনিক
বর্তমান মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের এপস্টেইনের ক্যারিবীয় দ্বীপে যাওয়ার পরিকল্পনার তথ্য ই-মেইলে পাওয়া গেছে। সেখানে নোঙর করার স্থান নিয়েও আলোচনা রয়েছে।

ব্রেট র্যাটনার
চলচ্চিত্র পরিচালক ব্রেট র্যাটনারকে এপস্টেইনের সঙ্গে এক তরুণীর ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাওয়ার ছবি নথিতে অন্তর্ভুক্ত হয়েছে।

বিল ক্লিনটন
নথিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের নামও রয়েছে। বলা হয়েছে, তিনি এপস্টেইনের ব্যক্তিগত উড়োজাহাজে ভ্রমণ করেছিলেন এবং তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। একই সঙ্গে ব্রিটিশ রাজনীতিক লর্ড পিটার ম্যান্ডেলসনের নামও উঠে এসেছে। নথি প্রকাশের পর তিনি পদত্যাগ করেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!