ভয় নয়, সাহস নিয়ে ভোটকেন্দ্রে যান প্রধান উপদেষ্টা ইউনূস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৮:০০ পিএম
ভয় নয়, সাহস নিয়ে ভোটকেন্দ্রে যান প্রধান উপদেষ্টা ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীকে ভয় পরিহার করে সাহসের সঙ্গে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে তিনি বলেন, “আপনার একটি ভোট শুধু সরকার নির্বাচন করবে না; এটি ১৭ বছরের নীরবতার জবাব দেবে, বাধাহীন ফ্যাসিবাদের প্রতিক্রিয়া জানাবে এবং প্রমাণ করবে যে এই দেশের জনগণের কণ্ঠ আর হারিয়ে যাবে না।”

তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাইয়ে জাতীয় সনদ নিয়ে গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ পথ নির্ধারণ করবে। নির্বাচন শুধু জনপ্রতিনিধি বাছাই নয়, বরং রাষ্ট্র কোন দিকে এগোবে তারও সিদ্ধান্ত নেবে জনগণ।

প্রধান উপদেষ্টা জানান, সুষ্ঠু ভোট নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরাও ভোট দিচ্ছেন।

গুজব ও অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনের পর নির্বাচিত প্রতিনিধিদের কাছেই ক্ষমতা হস্তান্তর করা হবে এ নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!