রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া ২ কেজি ওজনের ইলিশ মাছটি ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে। ঘটনা ঘটেছে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে।
স্থানীয় জেলে মাসুদ হালদার জানান, মঙ্গলবার ভোরে জাল তুলতে গিয়ে বড় এই ইলিশ ধরা পড়ে। মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ে আসা হয় এবং মাছ ব্যবসায়ীর কাছে ১০ হাজার টাকায় বিক্রি করা হয়।
মাছ ব্যবসায়ী শাহজাহান বলেন, স্থানীয় হালিম মিয়ার আড়তে নিলামে মাছটি ৫ হাজার টাকা কেজিতে ক্রয় করা হয়। সামান্য লাভে চট্টগ্রামের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়।






























