তারেক রহমান আমাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন: নুরুল হক নুর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৬:৩৭ পিএম
তারেক রহমান আমাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন: নুরুল হক নুর

তারেক রহমান আমাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন: নুরুল হক নুর

পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী নুরুল হক নুর বলেছেন, জাতীয় সরকার গঠিত হলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গলাচিপা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নুর এ মন্তব্য করেন।

তিনি বলেন, “দশমিনা ও গলাচিপা দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত। জাতীয় সরকার গঠনে সক্রিয় ভূমিকা রাখতে চাইলে আগামী ১২ ফেব্রুয়ারি সচেতনভাবে ভোট দিতে হবে।” নুর আরও বলেন, “এই অঞ্চলের মানুষ বিপুল সম্ভাবনার অধিকারী, তবে ভুল সিদ্ধান্ত নিলে ভবিষ্যৎ দুর্ভোগে সীমাবদ্ধ থাকবে। তরুণদের চাকরি ও এলাকার সার্বিক উন্নয়নের জন্য ভোটাধিকার প্রয়োগ জরুরি।”

নুর জানান, তিনি ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার ও উন্নয়নের জন্য রাজনীতি করেন। নির্বাচিত হলে দশমিনা ও গলাচিপাকে পরিকল্পিত ও উন্নত জনপদে রূপান্তরিত করতে সর্বোচ্চ চেষ্টা করবেন।

জনসভায় বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নুরুল হক নূরের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!