বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার বিকেলে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন।
রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার জানান, জ্বর, ঠাণ্ডা ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, রিজভী আহমেদ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।






























