ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
উপসর্গ নিয়ে মৃতরা হলেন ময়মনসিংহ সদরের তোফাজ্জল হোসেন (৫০), নান্দাইল উপজেলার আয়শা (৫০), ত্রিশালের গেনু খাতুন (৫৫) এবং মুক্তাগাছার হালিমা খাতুন (২৮)।
মহিউদ্দিন খান মুন বলেন, “জুলাইয়ে মমেক হাসপাতালে করোনা ও উপসর্গে ৪৮২ এবং আগস্টে ৪১৯ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বর মাসের ২০ তারিখ পর্যন্ত মারা গেছেন ৮৪ জন। আইসিউতে ১২ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৯৬ জন রোগী চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ১৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন।”
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, “গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৩৫৬টি নমুনা পরীক্ষা করে ২৫ জন করোনা শনাক্ত হয়েছেন।”






































