কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলতে আর্জেন্টিনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৬:৪৯ এএম
কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলতে আর্জেন্টিনা

অবিশ্বাস্য এক চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়েছিল আর্জেন্টিনা। মায়ামির হার্ডরক স্টেডিয়ামে এক পাগলাটে রাতে নবাগত কেপ ভার্দে  ভিত কাঁপিয়ে দিয়েছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে শেষ পর্যন্ত স্নায়ুর চাপ ধরে রেখে ম্যাচটা ৩-২ ব্যবধানে জিতে শেষ ষোলতে পৌঁছে গেছে আর্জেন্টিনা। 

শেষ মিনিট পর্যন্ত আর্জেন্টিনাকে চাপে রেখে অসাধারণ এক ম্যাচ উপহার দিয়েছে আফ্রিকান দেশটি। বিশ্ব মঞ্চে অভিষেকটা স্মরণীয় করে বিদায় নিচ্ছে ভোজিনহা বাহিনী। 

এই ম্যাচেও গোল পেয়েছেন লিওনেল মেসি। তবে কেপ ভার্দে হাল ছাড়েনি। ঘাবড়েও যায়নি। বারবার তারা আর্জেন্টিনার লিড কেড়ে নিয়ে ম্যাচটাকে নিয়ে আসে অতিরিক্ত সময়ে। তবে শেষ পর্যন্ত ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় অঘটন ঘটতে দেয়নি লিওনেল স্কালোনির শীষ্যরা। ক্রিস্তিয়ান রোমেরোর হেড আর্জেন্টিনাকে নিয়ে যায় শেষ ষোলতে। যেখানে তাদের জন্য অপেক্ষা করছে মিশর। 

Link copied!