বার্সাকে ট্রোল করলেন ভিনি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৬, ০১:০৩ পিএম
বার্সাকে ট্রোল করলেন ভিনি

জমজমাট এল ক্ল্যাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে লা লিগার শিরোপা লড়াই জমিয়ে তুলেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচ শেষে দলের এই স্বস্তির জয় উদ্‌যাপন করতে গিয়ে বার্সেলোনাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে খোঁচা দিয়েছেন রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।

নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন ধরেই ফর্মহীন ভিনির এদিন মাঠে নামা হয়নি। তবে খেলা শেষে ইনস্টাগ্রামে ম্যাচের স্কোরকার্ডের ছবি শেয়ার করে ক্যাপশনে বেশ কয়েকটি হাসির ইমোজি যোগ করেন তিনি। ফুটবল বিশ্লেষক ও স্প্যানিশ গণমাধ্যমের যারা এই ম্যাচে বার্সেলোনাকে সুস্পষ্ট ফেভারিট হিসেবে এগিয়ে রেখেছিলেন, ভিনির এই পোস্টটিকে তাদের উদ্দেশ্যেই করা এক ধরনের খোঁচা বা ‘ট্রোল’ হিসেবে দেখছেন ভক্তরা।

ভিয়ারিয়ালের বিপক্ষে ১-০ গোলে হারা ম্যাচে নাথান সালিবার ওপর চড়াও হওয়ায় চার ম্যাচের জন্য নিষিদ্ধ হন ভিনিসিয়ুস। সেই নিষেধাজ্ঞার কারণে এল ক্লাসিকোর পুরো ম্যাচটি তাকে স্টেডিয়ামের বাইরে বসেই দেখতে হয়েছে। নিষেধাজ্ঞা কাটাতে তাকে আরও দুটি ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে। অবশ্য চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ভিনির অভাব বোধ করেনি রিয়াল।
রবিবার রাতের ক্লাসিকোতে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে। প্রথমটি ৪১ মিনিটে এবং পরেরটি ৮৭ মিনিটে। বার্সেলোনার হয়ে ৬১ মিনিটে রাফিনিয়া এক গোল শোধ করলেও শেষ রক্ষা হয়নি। দল। টানা পাঁচ জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান মাত্র ৩ পয়েন্টে নামিয়ে এনেছে জোসে মরিনহোর দল।

Link copied!